• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৭:০২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় মাদরাসায় আগুন: ৭৭ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ জন

১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৯:৩৪

ফতুল্লায় মাদরাসায় আগুন: ৭৭ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ জন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৭ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক রবিউল করিম খান।

তিনি জানান, শেষ রাতের দিকে অসুস্থ শিক্ষার্থীরা একে একে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হতে শুরু করে। আগুনে তাদের শরীর সরাসরি না পুড়লেও ধোঁয়ার কারণে অনেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর দ্রুত একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসাসেবা শুরু করা হয়।

আরও পড়ুন

ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর আ.লীগের হামলা

রবিউল করিম খান আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে ১৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি রেখে শ্বাসনালির চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আইসিইউতে থাকা চারজনের শারীরিক অবস্থা কেমন থাকে, তা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর স্পষ্ট জানা যাবে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা চালিয়ে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পাঁচতলা ভবনের দোতলায় থাকা মাদরাসার কেন্দ্রীয় লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয় এবং আগুনে লাইব্রেরিটি পুরোপুরি পুড়ে যায়।

অসুস্থ এক শিক্ষার্থী জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই পুরো ভবনে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার, মন্ত্রীকে নেওয়া হলো ভিআইপি লাউঞ্জে

মাদরাসার শিক্ষাসচিব মুফতি আজিজুর রহমান জানান, আগুন লাগার স্থানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে ধোঁয়ায় পুরো ভবন ছেয়ে যাওয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। ভবনে একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত নিরাপদে বের হতে পেরেছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিসেম্বরে টানা ছুটির সুযোগ, পাবেন না যারা
ডিসেম্বরে টানা ছুটির সুযোগ, পাবেন না যারা
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:২১


ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৯:৩৩