• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:৫৪ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়

১১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৩১

বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (১২ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি বাবু খাঁ ফিডারের আওতাধীন এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবুখী, মধ্য বাবুখী, উত্তর বাবুখী, বাবুখী মহিলা মাদ্রাসা, পশ্চিম বাবুখী, নান্ডাপাড়া, শান্তিধারা, টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তপাড়া ও ইঞ্জিনিয়ার পাড়া সংলগ্ন এলাকা।

আরও পড়ুন

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন

নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
১১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:২১






আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১২:০৬