অনলাইন ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার বিতরণে কোনো ধরনের অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।
১৩ নভেম্বর শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এ অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সদর উপজেলার ২০০ দুঃস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন।
তিনি বলেন, সার বিতরণে কোনো ধরনের অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে ডিলারের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা না করেই ডিলারশিপ বাতিলসহ দোষীদের আইনের আওতায় আনা হবে।
আগামী জুন থেকে যশোর করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গরূপে চালু হবে। এছাড়া সাধারণ মানুষ যাতে সরকারিভাবে ডায়ালাইসিস সুবিধা পায়, সেজন্য যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিটও চালু করা হবে। অর্থের অভাবে যাতে কোনো মানুষের চিকিৎসা এবং মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ না হয়, বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায়।
সরকারি ভাতার ক্ষেত্রে স্বচ্ছতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত দিনে সরকারি ভাতার জন্য অর্থ লেনদেন বা জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হলেও, এখন থেকে তা আর করতে হবে না। ভাতার জন্য কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ নেবেন তাকেও আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, আমরা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমি যেমন আপনাদের (জনগণ) কাছে জবাবদিহি করবো, সরকারি কর্মকর্তারাও আপনাদের কাছে জবাবদিহি করবে।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available