• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৫২:২১ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান

১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:০৬

সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ।

১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে ফতুল্লায় তার মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামে তৈরি পোশাক কারখানায় অভিযানটি পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি।

অভিযান চলাকালে কারখানাটি বন্ধ ছিল। পরে শুক্রবার অভিযানের বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানতে পারেন।

আরও পড়ুন

এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, ধোঁয়ায় আতঙ্কে যাত্রীরা

সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের মেঝ ছেলে। ওই আসনটিতে তার প্রয়াত বড় ভাই নাসিম ওসমান এমপি ছিলেন। তার ছোট ভাই শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে কারখানাটির এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি একটি মাইক্রোবাসে করে কারখানার প্রধান ফটকে আসেন। তারা নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান। তাদের জানানো হয়, প্রায় এক ঘণ্টা আগেই কারখানা ছুটি হয়ে গেছে। ভেতরে কেউ নেই। পরে ডিবির সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান নারায়ণগঞ্জের ফতুল্লায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মাঝে মাঝে আসেন। পুলিশের কাছে খবর ছিল, সেলিম ওসমান ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে এসেছেন। এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে গিয়েছিলো। কিন্তু সেলিম ওসমানকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী

তিনি জানান, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। তার অবস্থান নিশ্চিত করা গেলেই তাকে গ্রেফতার করা হবে।

নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন আইন শৃঙ্খলা কমিটির একাধিক সভায় সেলিম ওসমানকে গ্রেফতারের দাবি জানান। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও বিভিন্ন সময় সেলিম ওসমানের গ্রেফতারের দাবি করেছেন। 

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৮:৫২


সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৯:০৬


খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা
১৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১২:৫০