• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৯:০৫ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসান

‘আপনাদের এই শৈশব বেশিদিন থাকবে না, সামনে বড় দায়িত্বের বোঝা নিতে হবে’

১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২১:০৫

‘আপনাদের এই শৈশব বেশিদিন থাকবে না, সামনে বড় দায়িত্বের বোঝা নিতে হবে’

বরিশাল প্রতিনিধি: আপনাদের এই শৈশব বেশিদিন থাকবে না। জীবনের পরবর্তী সময়ে অনেক বড় দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে চলতে হবে। তাই এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর যে মাটি আপনাকে জন্ম দিয়েছে, সেই মাটির ঋণটুকু শোধ করার চেষ্টা করবেন।’ শিক্ষার্থীদের উদ্দেশে এমন অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রাজীব আহসান।

১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের (আরসি কলেজ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের প্রশাসনিক ভবনসংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় তার নিজের শিক্ষাপ্রতিষ্ঠান। তিনি ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে এ কলেজে অধ্যয়ন করেছেন। নিজের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হতে পেরে তিনি আনন্দ ও আবেগ প্রকাশ করেন।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ থেকে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায়, সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। শুধু নিজের ভবিষ্যৎ গড়লেই হবে না, দেশ ও সমাজের প্রতিও দায়িত্বশীল হতে হবে। যে শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার আলো-বাতাসে বেড়ে উঠবেন, ভবিষ্যতে সেসব প্রতিষ্ঠানের উন্নয়ন এবং জন্মভূমির কল্যাণে অবদান রাখার মানসিকতা তৈরি করতে হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিনসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কলেজের প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থী, শিক্ষক ও প্রভাষকমণ্ডলী উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রতিমন্ত্রীর অনুপ্রেরণামূলক বক্তব্যে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আরও পড়ুন

৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪