• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৫১:৫৫ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

রোববার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১০:০৮

রোববার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১৫ নভেম্বর রোববার শরীয়তপুরের বেশকিছু এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। ১৪ নভেম্বর শনিবার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লাইনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তন কাজের জন্য রোববার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পালং-২ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৩সি নম্বর (টুমচর) ফিডার এবং নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন বেশকিছু এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এর মধ্যে রোববার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা টুমচর ফিডারের কাশিপুর, টুমচর, টেকেরহাট ও ঝাউচর এলাকায় এবং সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা নাড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের পাটদল সেকশন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

আরও পড়ুন

গোপালগঞ্জে ছেলের জানাজার এক ঘণ্টার মধ্যেই মায়ের মৃত্যু

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫০