• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৫১:৫৪ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৪

গোপালগঞ্জে দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের ওই এসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

১৪ নভেম্বর শনিবার এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল চালক সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা। এসময় আরও ৩ পথচারী মারাত্মক আহত হয়।

আরও পড়ুন

গোপালগঞ্জে ছেলের জানাজার এক ঘণ্টার মধ্যেই মায়ের মৃত্যু

স্থানীয়রা জানায়, নিহত মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। এসময় তাকে বাসটি ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার ধরিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়েছে ফায়ার সার্ভিস কর্মিরা।

এদিকে, এ ঘটনায় প্রায় দেড় ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন

মৌলভীবাজার সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে পুশ ইনের চেষ্টা

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫০