• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪৫:০৫ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১০:২৪

যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে আজ ১৭ নভেম্বর মঙ্গলবার শরীয়তপুরের কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৬ নভেম্বর সোমবার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তনের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভেসালিয়া ও পূর্ব সোনামুখী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি

অন্যদিকে, রাজশাহীর ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো—তালাইমারী, ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড়, খোঁজাপুর, ডাশমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ, মটপুকুর ও আশপাশের এলাকা।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে অফিস-দোকানপাট

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৮:৫১

জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৪:৩৬







মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩৬:৫৮