• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৩৯:৩২ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, তীব্র ভোগান্তি

১৭ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:০৪

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, তীব্র ভোগান্তি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থানের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও সাধারণ পথচারীরা।

জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা এবং একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের অপর একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সকাল ১০টা পর্যন্ত চান্দনা চৌরাস্তার মহাসড়কে এই অবরোধ অব্যাহত ছিল।

এদিকে, চলমান শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার সকালে নতুন করে আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

১৯ নভেম্বর চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন জানান, চান্দনা চৌরাস্তা ও এর আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। 

সর্বশেষ খবর অনুযায়ী, শ্রমিকরা ছয়দানা কলম্বিয়া এলাকায় জড়ো হয়েছেন এবং পরিস্থিতি মোকাবিলায় সেখানে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৮, আহত ২০
ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৮, আহত ২০
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৬:০৩