• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৪৪:০৬ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

নাটোরে ট্রাক খাদে উল্টে পড়ে হেলপারের মৃত্যু

১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৯:০৭

নাটোরে ট্রাক খাদে উল্টে পড়ে হেলপারের মৃত্যু
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝোই একটি ট্রাক খাদে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে।

১৭ নভেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলার হাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হেলপার রিপন হোসেন পাবনার হেমায়েতপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

রেলওয়ের ভঙ্গুর অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে: মীর হেলাল

ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল জানান, দিনাজপুর থেকে পাবনাগামী চালবোঝাই ট্রাক নাটোরের হাগুড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙ্গে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিপন নিহত হন।

তিনি জানান, এই দুর্ঘটনায় ট্রাক চালক মাসুদ রানা গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে, হেলপারের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে আসেনি পরিবার

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে
প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:২৭

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৬
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৮

সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ
সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৫:৩২