• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪৩:০৩ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশা

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

১৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৫৮

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ১৮ নভেম্বর বুধবার সকাল পৌনে ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

জানা গেছে, পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা। তবে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের সিরিয়াল নেই বলে দাবি ঘাট কর্তৃপক্ষের।

আরও পড়ুন

২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার সহকারী ঘাট ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌদুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। ঘাটে যানবাহনের চাপ না থাকায় কোনো সিরিয়াল নেই।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং বাতি দেখা যাচ্ছে না। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে।

আরও পড়ুন

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
১৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৫৮