• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৩৯:১৮ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৩:৫৯

২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ঘন কুয়াশার কারণে প্রায় সোয়া ২ ঘণ্টা পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ১৮ নভেম্বর বুধবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, ভোর ৫টা ৪৫ মিনিট থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্বের কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। নৌদুর্ঘটনা রোধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাট প্রান্তে সিরিয়ালে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এসময় শীতের হিমেল বাতাসে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।

আরও পড়ুন

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৮টা ৫ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মহাখালী সাততলা বস্তিতে আগুন
মহাখালী সাততলা বস্তিতে আগুন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৩:১৩

আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৫:১২