• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৪৮:৩৮ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৫১ বস্তা টাকা

২১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১৩:০৬

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৫১ বস্তা টাকা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স দীর্ঘ চার মাস ২৪ দিন পর খোলা হয়েছে। এসময় ১৫টি দানবাক্সে মিলেছে রেকর্ড ৫১ বস্তা টাকা।

২১ নভেম্বর শনিবার সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এখন টাকা গণনা চলছে। সাধারণত ৩ মাস পরপর দানবাক্সগুলো খোলার নিয়ম থাকলেও এবার প্রায় ৫ মাস পর খোলায় অতিরিক্ত ৫টি টিনের বাক্স যুক্ত করা হয়েছিল।

জানা গেছে, এবার ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। দানবাক্সগুলো ভরে যাওয়ায় আগের তিনটি অস্থায়ী ট্রাঙ্কের সঙ্গে আরও দুটি ট্রাঙ্ক যোগ করা হয়।

আরও পড়ুন

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

টাকা গণনায় অংশ নিয়েছেন শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, মসজিদের কর্মচারী ও জেলা প্রশাসনের কর্মীসহ পাঁচ শতাধিক মানুষ।

জেলা প্রশাসক জানান, এর আগে সর্বশেষ গত ২৭ জুন দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

কোথাও কেউ নাশকতার চেষ্টা করলেই পুলিশে ধরিয়ে দিন: পরিবেশমন্ত্রী

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
২১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৮:১০




বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩



৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:০৫