• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৫:০৮ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২২ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৮:০৩

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট: ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য ২৩ নভেম্বর সোমবার সকাল থেকে মানিকগঞ্জ ও ঢাকার ধামরাইয়ের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না।

২২ নভেম্বর রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকীর মতবিনিময়

ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজ সম্পন্ন করতে এ সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এতে এসব এলাকার গ্রাহকদের রান্নাসহ দৈনন্দিন কাজে সাময়িক অসুবিধা হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন

পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
২২ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৫:৫৫