• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪৩:৫৬ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০৯

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক: সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

২৩ নভেম্বর সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত

সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:২২


ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০৯


রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:২৩