অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত টমাস কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মী এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।
২৫ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার পারচৌকা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শিবগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে ঘটনার পরপরই আহত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান।
খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমাসের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available