• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৩:৪৪ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

শুক্র ও শনিবার ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৭ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৩:৫৬

শুক্র ও শনিবার ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহী ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে ২৭ নভেম্বর শুক্রবার রাজশাহীতে পাঁচ ঘণ্টা এবং শনিবার (২৮ নভেম্বর) সিরাজগঞ্জে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এবং সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে, বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভি কাটাখালী উপকেন্দ্রের আওতাধীন এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

অন্যদিকে, নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, বাহিরগোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভাগটির আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সিরাজগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়, সেগুলো হলো—বাহিরগোলা রোড, মুজিব সড়ক, ডিসি অফিস রোড, থানা রোড, দরগাপট্টি বেপারীপাড়া, খান সাহেবের মাঠ এলাকা, আরশীনগর, নতুন পোস্ট অফিস রোড, এসএস রোড, বড় বাজার, বাজার স্টেশন, মোক্তারপাড়া, বানিয়াপট্টি, ১ ও ২ নম্বর খলিফাপট্টি, পৌরসভা রোড, সারঘাট, শিক্ষা অফিস, সদর হাসপাতাল, কালীবাড়ি, গয়লা, একডালা, একডালা পুনর্বাসন, কোল গয়লা, বিএ কলেজ রোড, ফায়ার সার্ভিস রোড, ভিক্টোরিয়া কোয়ার্টার, দত্তবাড়ী, দত্তবাড়ী ব্রিজ, কোবদাসপাড়া, রানীগ্রাম, রানীগ্রাম মধ্যপাড়া, কুশাহাটা, গুণেরগাঁতী, জানপুর, জানপুর ব্যাংকপাড়া, বাহিরগোলা গুড়ের বাজার, নতুন ভাঙ্গাবাড়ী, রহমতগঞ্জ, তেলকুপি, ধীতপুর আলাল, বহুলী, শালুয়াভিটা, খোকশাবাড়ী, ফকিরতলা, নলিছাপাড়া ও আশপাশের এলাকা।

নির্ধারিত সময়ের আগে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন

শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার: শিক্ষামন্ত্রী

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ