• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৯:৪৪ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

শ্রমিক ইউনিয়নের নির্বাচন: হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে

২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৮:৫৪

শ্রমিক ইউনিয়নের নির্বাচন: হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। ২৮ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার চা-বাগানগুলোতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কেন্দ্রীয় কমিটি, সাতটি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লাখ ৪৮ জন চা শ্রমিক। নির্বাচনে ছয় শতাধিক প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা গোপন ব্যালটে তিনটি প্যানেলে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ২৬টি চা-বাগানে ভোটগ্রহণ চলছে। এসব বাগানের ৪৩টি পঞ্চায়েত ও একটি ভ্যালিতে মোট ভোটার ২১ হাজার ২১৭ জন। তাদের মধ্যে নারী ১১ হাজার ৬৮ এবং পুরুষ ১০ হাজার ১৪৯ জন। ভোটগ্রহণের জন্য ৮৫টি বুথ স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১৩.১ ডিগ্রিতে

নির্বাচনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের নৃপেণ পালসহ ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়ে জেলার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটকে কেন্দ্র করে চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায় রয়েছেন তারা।

শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচিত নেতৃত্ব মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার, নিয়মিত পারিশ্রমিক, আবাসন, শিক্ষা ও চিকিৎসাসহ দীর্ঘদিনের দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তার দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

আরও পড়ুন

দেশের ৯ জেলায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, হবিগঞ্জের চুনারুঘাটসহ চার উপজেলার ২৬টি চা-বাগানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব বাগানের অধিকাংশ সীমান্তসংলগ্ন হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে তা আয়োজন করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘ বিরতির পর আবারও নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন চা শ্রমিকরা।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ  যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩১:০৬