• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:০৫:২৪ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪

২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৩

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়।

২০ অক্টোবর মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্ব দেন ডিবির উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবীর। ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, ওই বাড়িটি পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল।

আরও পড়ুন

নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা, ছেলে আটক

ডিবি সূত্র জানায়, রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত আড়াইতলা বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো। বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৮৪ জন নারী-পুরুষকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ মদ জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

ডিবি জানিয়েছে, অভিযান চালানো বাড়িটির মালিক পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। বিসিএস ২৪তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখায় কর্মরত রয়েছেন। এর আগে তিনি সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে ডিবির অভিযান চালানোর বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনকলের সাড়া দেননি। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশ জারি
সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশ জারি
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯






অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৩