• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৩১:৪৭ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

তাহসিফের মৃত্যু: তুরাগের কাছে মোটরসাইকেল উদ্ধার, চলছে যাচাইবাছাই

৩০ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫২:৪৫

তাহসিফের মৃত্যু: তুরাগের কাছে মোটরসাইকেল উদ্ধার, চলছে যাচাইবাছাই
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নৌ পুলিশের তদন্তের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্তের অংশ হিসেবে টঙ্গীর তুরাগ নদের আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাইবাছাই চলছে।

৩০ অক্টোবর শুক্রবার সকালে পিবিআই মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। আর আগে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার রাতে তাহসিফের 'জুনিয়র বন্ধু' আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পিবিআই।

আরও পড়ুন

তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, রাতে বন্ধু দীপকে নিয়ে গিয়েছিলেন তুরাগ পাড়ে

প্রসঙ্গত, গত বুধবার বিকেলে টঙ্গীতে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এদিকে, তাহসিফের বাবা এনায়েতুল করিম গতকাল বৃহস্পতিবার মর্গের সামনে সাংবাদিকদের অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এইচএসসির ফল প্রকাশ আগামীকাল
এইচএসসির ফল প্রকাশ আগামীকাল
৩০ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২০:১৯

মুদ্রার মাধ্যমে ইতিহাসের খোঁজে
মুদ্রার মাধ্যমে ইতিহাসের খোঁজে
৩০ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৬:২৫








দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
৩০ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৪:৪১