ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেফতার এবং ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ১৩৯ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৩৪ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছে।
অভিযানে ১৩ হাজার ৪৪৮পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশি মদ, ১টি চাপাতি, একটি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, ৩টি মটরসাইকেল, ১১টি মোবাইল, ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকা জব্দ এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available