• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৪৮:৪০ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৫:১৫

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
পিস্তলসহ যুবক গ্রেফতার। ছবি: এশিয়ান টিভি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ নভেম্বর বুধবার রাতে সদর মডেল থানার বাবুরাইল এলাকার একটি টিনশেড বাড়ির বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ১ নম্বর বাবুরাইলের মোবারকশাহ রোডে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে বণি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি কক্ষ থেকে রাজনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা একটি পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার রাজন বাবুরাইল ঋষিবাড়ি সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম সিরাজ মিয়া।

আরও পড়ুন

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৭৭

পুলিশ আরও জানায়, গ্রেফতার রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৭৭
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৭৭
৫ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৪:১০






জামিন পেলেন পরীমনি
জামিন পেলেন পরীমনি
৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৯:৩৬