• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৮:০৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেফতার, ৫১ মামলা

১০ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:৩৮

ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেফতার, ৫১ মামলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার এবং একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। ১০ নভেম্বর 
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৪৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৪৯ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল ও ককটেলের অংশ বিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ১টি গাঁজা কাটার মেশিন ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ‍যুবক গ্রেফতার

৯ নভেম্বর সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশজুড়ে বজ্রবৃষ্টি হতে পারে
দেশজুড়ে বজ্রবৃষ্টি হতে পারে
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৮:০০

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই
বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৮:১১

দেশের ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৩৭

ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেফতার, ৫১ মামলা
ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেফতার, ৫১ মামলা
১০ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:৩৮