• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৪১:০০ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক

১৮ নভেম্বর ২০২৬ রাত ০৮:১০:৩৫

বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক

অনলাইন ডেস্ক: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের তৎকালীন খতিব মাওলানা মুফতি রুহুল আমিন দীর্ঘদিন পালিয়ে থাকার পর তাকে আটক করা হয়েছে।

১৮ নভেম্বর বুধবার রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করে একটি গোয়েন্দা সংস্থা।

জানা যায়, মুফতি রুহুল আমিনের স্থায়ী বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর।

আরও পড়ুন

সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেফতার

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

জানা গেছে , ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। ওই বছরের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুসারীদের নিয়ে উপস্থিত হলে খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের জানালা-দরজার ক্ষতি হয়।

ওই ঘটনার দুদিন পর ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব থেকে অপসারণ করা হয়।

আরও পড়ুন

মোহাম্মদপুরে দুই ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আগের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ