• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪১:২৮ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে বিভিন্ন অপরাধে ৩৩৫ জন গ্রেফতার

২২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০২:২০

ডিএমপির অভিযানে বিভিন্ন অপরাধে ৩৩৫ জন গ্রেফতার
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

২২ নভেম্বর রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ নভেম্বর শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৩৭ জন, তেজগাঁও বিভাগে ৫৫ জন, মিরপুর বিভাগে ৬৯ জন, গুলশান বিভাগে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৩৩ জন রয়েছেন।

আরও পড়ুন

যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, নগদ ১ হাজার ১৫৫ টাকা এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় বা উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
২২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:০০:৫৩

আইএফআইসি ব্যাংকে নিয়োগ
আইএফআইসি ব্যাংকে নিয়োগ
২২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:২২