• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৫১:৩৮ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৫২

২৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:১৮

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৫২
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

২৬ নভেম্বর বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে ১৩৯ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।

আরও পড়ুন

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

২৫ নভেম্বর বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল, বিস্ফোরিত সাতটি ককটেলের অংশবিশেষ, এক হাজার ৩০৭টি ইয়াবা, চার কেজি ৫৫০ গ্রাম গাঁজা, একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইল ফোন এবং ৩২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০২









সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৭:০৬