• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:০০:২১ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

মোহাম্মদপুরে অভিযানে এক নারী ও দুই কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:২২:২১

মোহাম্মদপুরে অভিযানে এক নারী ও দুই কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে এক নারী ও দুই কিশোরসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে তিনটি সুইচগিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড, একটি করাত কাটা চাকু এবং চারটি মোবাইল ফোন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে হাসনাইন হাসান নামে এক চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় অন্তত ছয়টি ছিনতাই মামলা রয়েছে। হাসনাইনের দলে এক নারী ও দুই কিশোর সদস্য কাজ করতো।

আরও পড়ুন

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

পুলিশ আরও জানায়, এই চক্রটি মূলত পথচারী, বাস ও রিকশার যাত্রী এবং হাসপাতালে আসা রোগীদের ভয়ভীতি দেখিয়ে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিতো। অনেক সময় অসতর্কতার সুযোগ নিয়ে নারীদের ব্যাগ থেকেও জিনিসপত্র হাতিয়ে নিতো তারা।

এটিভি/ আর এম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩০:৫৩