• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:১৪:৫৩ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

যেভাবে শনাক্ত হলো উদ্ধার হওয়া সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ

২৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৫:০১

যেভাবে শনাক্ত হলো উদ্ধার হওয়া সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: নিখোঁজের একদিন পর রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৮ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ি ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক ২৮ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

আরও পড়ুন

মিরপুরে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল ব্যাহত

তিনি জানান, মরদেহটির পরনে সাদা পায়জামা ও কালো জামা ছিল। মুখে হালকা দাড়ি, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পরে মরদেহটির সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির বলে পরিচয় নিশ্চিত হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে করণীয়
অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে করণীয়
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৬:৩৮



দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
দলিল আসল না নকল চেনা যাবে যেসব উপায়ে
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৮:৫৯

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৫, মামলা ৪৬
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫১:৪১

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৪:১৩