ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বায়ুমান সূচকে ১৬৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।
২ নভেম্বর সোমবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় ৪৯৩ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২১৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। ২১২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো। ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের মধ্যে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available