• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৬:৩৭ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা

৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৩:৫২

বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে শহরটির স্কোর ৪৫৮। অন্যদিকে, তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ৬ নভেম্বর শুক্রবার সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুমান সূচকের স্কোর ২৪৪। ২৩৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

আরও পড়ুন

রাজধানীতে সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

উল্লেখ্য, আইকিউএয়ার একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে বায়ুমান সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, সূচকের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-কে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা
বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা
৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৩:৫২






আজকের রাশিফল (৬ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৬ নভেম্বর ২০২৬)
৬ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৬