• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫১:০৫ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৬:৪৭

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: বায়ুদূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ৭ নভেম্বর শনিবার সকাল ৯টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, এদিন সকাল ৯টার দিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ছিল ৫২৯। ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর।

এ ছাড়া ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ভারতের কলকাতা এবং ১৬৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল আফগানিস্তানের কাবুল।

আরও পড়ুন

বিমানবন্দরসহ ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ

একিউআই স্কোর অনুযায়ী, দিল্লি ও লাহোরের বায়ুমান ছিল ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে। কলকাতার বাতাস ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং কাবুলের বাতাস ছিল ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৫০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন

আজ ৬ ঘণ্টা টোলমুক্ত থাকবে এক্সপ্রেসওয়ে

বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, দূষণের মাত্রা বেশি থাকলে বাইরে অবস্থানের সময় কমানো এবং ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা উচিত।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৬:৪৭