ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের পর এবার মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
৭ নভেম্বর শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালের পেছনের শেষ প্রান্তে সোহাগ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাস টার্মিনালে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে, শনিবার রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরের পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available