অনলাইন ডেস্ক: রাজধানীর দারুসসালাম থানার গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ২ নারী নিহত হয়েছেন। ১১ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ২ নারীর পরিচয় জানা যায়নি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকালে চাঁদনী ট্রাভেলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত ২ নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: যমুনা টিভি
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available