• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৩:২৯ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

বৃহস্পতিবার বন্ধ রাজধানীর যেসব শপিং মল ও বিপণিবিতান

২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৮:৩৮

বৃহস্পতিবার বন্ধ রাজধানীর যেসব শপিং মল ও বিপণিবিতান

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকার মার্কেট, শপিং মল ও দোকানপাট বন্ধ থাকে। আগে থেকে এসব তথ্য জানা না থাকলে কেনাকাটা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। তাই বাইরে যাওয়ার আগে জেনে নিন, আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট ও শপিং মল
মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিং মল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট ও সাকুরা মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা ও রমনা শিশুপার্ক।

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

এ ছাড়া কয়েকটি সংবাদমাধ্যমের তালিকায় মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, নিউমার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও রয়েছে।

কেনাকাটার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেটের সাপ্তাহিক বন্ধের সময়সূচি নিশ্চিত হয়ে নেওয়া ভালো।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৭:০৬