• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৪১:০৫ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী

২৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৭:৫১

মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেনছেন মার্শাল আর্ট শুধু খেলা নয়, বরং শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস তৈরিরও একটি মাধ্যম।

২৭ নভেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর গোপীবাগে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট ও মার্শাল আর্ট পাওয়ার শোর আয়োজন করে মার্শাল আর্ট কনফেডারেশন অনুষ্ঠানে এ কাথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই খেলোয়ারদের এশিয়ান মার্শাল আর্ট গেমসের ৬টি কৌশলসহ বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়। অনুষ্ঠানে ক্রীড়া ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করার সময় এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।

আরও পড়ুন

সাভারে লাব্বাইক পরিবহনে আগুন

সেতুমন্ত্রী বলেন, মার্শাল আর্ট শুধু খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্নবিশ্বাসও তৈরি করে। নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে মার্শাল আর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আরও এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ সময় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন, তরুণ প্রজন্মকে মার্শাল আর্টের সঙ্গে যুক্ত করে মাদক থেকে দূরে রাখা সম্ভব।
 

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ