ডেস্ক রিপোর্ট: প্রতিদিনই নানা প্রয়োজনে কেনাকাটা করতে মার্কেট বা শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীর ব্যস্ত জীবনে প্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়ে হঠাৎ মার্কেট বন্ধ পেলে পড়তে হয় বিড়ম্বনায়। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ে যাতায়াতের ভোগান্তি।
তাই অযথা সময় নষ্ট ও যাতায়াতের বিড়ম্বনা এড়াতে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি, কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে।
সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী, আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। দেখে নিন আজ যেসব এলাকার দোকানপাট এবং যেসব মার্কেট বন্ধ থাকবে তার তালিকা।
যেসব মার্কেট বন্ধ থাকবে
নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানশন।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।
তাই শনিবার কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে মার্কেটে যাওয়ার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে তালিকাটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available