• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৫৪:০০ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০

২৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫২:৫৫

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায়  ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জন নেতা-কর্মীসহ মোট ৫৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

২৮ নভেম্বর শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৫৭ জন, ওয়ারীতে ৭৮ জন, মতিঝিলে ৫২ জন, তেজগাঁওয়ে ৬৪ জন, মিরপুরে ১৬৫ জন, গুলশানে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

আরও পড়ুন

আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া

অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ২ হাজার ৫৪টি ইয়াবা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সময়ে একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, ২৭ নভেম্বর শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ডিএমপি।

আরও পড়ুন

শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ