• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৩১:৩৯ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

আরও বাড়ল স্বর্ণের দাম

৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:২৬

আরও বাড়ল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আরও বেড়েছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

৪ নভেম্বর বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

এর আগে, ২ নভেম্বর সোমবার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

আরও পড়ুন

বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩৩ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

আরও পড়ুন

পোশাক খাতের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৫:১৫


একদিনে হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৬:৩২



ইকবাল সোবহান চৌধুরী আটক
ইকবাল সোবহান চৌধুরী আটক
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৭:১০