• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৪:১৭ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৪১ কোটি ডলার

১১ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:১৯

নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৪১ কোটি ডলার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনে দেশে ১৪০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১০ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১০ নভেম্বরেই দেশে ১২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

আরও পড়ুন

জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা: অর্থমন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩