অনলাইন ডেস্ক: গত ১০ বছরে ডলারের দাম বেড়েছে ৬০%, যা মূল্যস্ফীতির অন্যতম কারণ— এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
১৪ নভেম্বর শনিবার রাজধানীর একটি হোটেলে ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ এ কথা বলেন তিনি।
বৈশ্বিক ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগ সম্প্রসারণ ও জ্বালানি নিরাপত্তার কৌশল নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’।
গভর্নর বলেন, 'গেল দশ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ। এটি মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ। বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাইলে কম দামে আমদানিকারকদের ডলার সরবরাহ সম্ভব।'
বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি না বাড়ার এক অন্যতম কারণ উচ্চ সুদহার— এমন মন্তব্য করে আগামীতে নীতি সুদহার কমানোর ইঙ্গিত দেন গভর্নর।
এছাড়া যেকোনো উপায়ে বন্ধ কল-কারখানা সচল করার তাগিদ দেন ব্যাংকগুলোকে।
অর্থায়নের সঙ্গে সঙ্গে বিনিয়োগের আরেকটি বড় বাধা হচ্ছে জ্বালানি সমস্যা। অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আপাতত দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের আশঙ্কা নাই। প্রস্তুতি নেয়া হচ্ছে আগামী বছরের জন্যও।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available