• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৪৪:০৫ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪০:৪৩

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর সভা করবে নিম্নতম মজুরি বোর্ড। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে। এতে বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে করবেন।

১৭ নভেম্বর মঙ্গলবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৬ নভেম্বর সোমবার এ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সভাটি স্থগিত করেছিল নিম্নতম মজুরি বোর্ড।

আরও পড়ুন

নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা

নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়ে বোর্ডের তৃতীয় সভা আহ্বান করা হয়েছে। সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের কাছ থেকে মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ এবং শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে। নোটিশে সংশ্লিষ্ট বোর্ড সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে
প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:২৭

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৬
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৮

সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ
সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ
১৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৫:৩২