• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪৩:১৮ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

টানা ৯ দফা কমার পর বাড়ল সোনার দাম, এখন ভরি কত?

২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২২:০১

টানা ৯ দফা কমার পর বাড়ল সোনার দাম, এখন ভরি কত?

অনলাইন ডেস্ক: অবশেষে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। দেশের বাজারে এবার ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

২৩ নভেম্বর সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার নতুন দর প্রকাশ করে বাজুস। এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন এই দর।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৩২ হজার ২১১ টাকায় বেচাকেনা হবে।

আরও পড়ুন

২২ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার কোটি টাকা

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।


এর আগে, শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দেশের বাজারে ভালো মানের সোনার দাম ভরিতে কমে যায় ৬ হাজার ১৮২ টাকা। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা। রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হয়ে সারাদিন বহাল থাকে এই দর।


এটিভি/ এম এইচ  আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১২:২৬


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩৪:১৮