• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৩:৪৫ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

নভেম্বরের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এল ৩১ হাজার ৮৩১ কোটি টাকা

২৭ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪০:০২

নভেম্বরের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এল ৩১ হাজার ৮৩১ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৮৩১ কোটি টাকা।

এর মধ্যে গত ২৫ নভেম্বর এক দিনেই দেশে এসেছে ৬ কোটি ৯০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।

২৬ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

দাম বাড়ল সয়াবিন তেলের

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৫৯ কোটি ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ।

আরও পড়ুন

৮ হাজার কোটি টাকার জ্বালানি আমদানির প্রস্তাব অনুমোদন

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ