• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৪৯:৫০ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে প্রায় পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৭:৫০

গোপালগঞ্জে প্রায় পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সন্দেহজনক লেনদেনের তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৯ নভেম্বর রোববার বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বিএফআইইউর নির্দেশে বিকাশ, নগদসহ মোবাইল আর্থিক সেবার (এমএফএস) গ্রাহকদের একটি বড় অংশ লেনদেন করতে পারছেন না। টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।

আরও পড়ুন

রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি

সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পর্যালোচনা করে এসব হিসাব বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কত দিনের জন্য হিসাবগুলো বন্ধ থাকবে, তা জানা যায়নি।

এর আগে, ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত থেকে জেলায় মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে টাকা তোলা, পাঠানোসহ জরুরি লেনদেন করতে না পেরে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।

আজ (২৯ নভেম্বর) সকালেও জেলার বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টে গিয়ে দেখা যায়, লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা তুলতে বা পাঠাতে এসে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে জেলার সাধারণ মানুষ।

আরও পড়ুন

বিদ্যুৎকেন্দ্রসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৯:১৯


হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩৬


আজ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি দিবস
আজ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি দিবস
২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:১৯