অনলাইন ডেস্ক: পারিবারিক ব্যবসা বিষয়ক গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। জার্মানির অলাভজনক প্রতিষ্ঠান ওয়াইফু ফাউন্ডেশন প্রকাশিত প্রথম ‘ফ্যামিলি বিজনেস রিসার্চ ইন্ডেক্স ২০২৬’ এ বিশ্বের ২ হাজার ৩৪৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৪তম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।
ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি ২১ অক্টোবর বুধবার এ তথ্য জানানো হয়েছে।
পারিবারিক ব্যবসা বিষয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়নের লক্ষ্যে এ সূচক প্রণয়ন করা হয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে ওপেন অ্যালেক্সে সূচিবদ্ধ গবেষণা প্রকাশনার ভিত্তিতে তৈরি এ র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাকর্ম ও সংশ্লিষ্ট জার্নালের অবস্থান বিবেচনায় নেওয়া হয়েছে।
ওপেন অ্যালেক্স বিশ্বব্যাপী গবেষণা প্রকাশনা ও সংশ্লিষ্ট তথ্যের একটি উন্মুক্ত ও বিনামূল্যের তথ্যভান্ডার এবং নলেজ গ্রাফ। ওয়াইফু ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, র্যাঙ্কিংবিহীন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের জন্য শূন্য স্কোর নির্ধারণ করা হয়েছে।
ওয়াইফু ফাউন্ডেশন ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। জার্মানির উইটেন শহরে এর সদর দপ্তর অবস্থিত। প্রতিষ্ঠানটি পারিবারিক ব্যবসা, উদ্যোক্তা পরিবার এবং পারিবারিক ব্যবসার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে গবেষণা, শিক্ষা ও জ্ঞান বিনিময়ে কাজ করে থাকে।
এ অর্জন সম্পর্কে ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবির স্থান পাওয়া নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণাকর্মে আরও উৎসাহ জোগাবে। আমরা গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক মানের গবেষণা প্রবন্ধ প্রকাশ এবং নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে ঢাবিকে বিশ্ব দরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চাই। এ লক্ষ্য অর্জনে গবেষকদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি এবং গবেষণার পরিধি সম্প্রসারণে আমরা গুরুত্ব দিয়ে কাজ করে যাব। সূত্র: বাসস
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available