• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৮:৩৫ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির জরুরি ৪ নির্দেশনা

২১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৫৭

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির জরুরি ৪ নির্দেশনা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে ৪টি জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০ অক্টোবর মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

এ পরিস্থিতিতে ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাউশি।

আরও পড়ুন

পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাবি

প্রতিষ্ঠান প্রধানদের জন্য ৪ নির্দেশনা হলো-

১. পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা: প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২. ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা: কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন

৫ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণের নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের

৩. সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা: শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

৪. শৃঙ্খলা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা: শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত
সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত
২১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:২১






১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার নিহত
১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার নিহত
২১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:০৮