• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৭:১৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন

২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৮:৩৩

এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন

অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। তবে এবার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে।

২৯ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ অনুষ্ঠান হবে।

এর আগে ফলাফল প্রকাশ অনুষ্ঠান সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরও পড়ুন

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ গণশিক্ষা প্রতিমন্ত্রীর

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, শুধু স্থান পরিবর্তন করা হয়েছে। ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফলাফল স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

গত ২৯ অক্টোবর ফলাফল প্রকাশ করার কথা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে থাকায় অনুমোদন ও আনুষ্ঠানিকতা নিয়ে শঙ্কা দেখা দেয়।

পরে নতুন করে তারিখ নির্ধারণ করা হয় ৩১ অক্টোবর। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৫-২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের প্রস্তাব করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর তারিখ চূড়ান্ত করা হলো।

এ বছর সারা দেশে একযোগে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লেগে যায়।

এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি)/এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও বাড়তি বই নিষিদ্ধে নোটিশ

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০২

আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:১৮



ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:৫৬