• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৫:৫৭ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

৩১ অক্টোবর ২০২৬ রাত ০৩:৪১:০৭

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

ডেস্ক রিপোর্ট: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন

এইচএসসির ফল প্রকাশ আগামীকাল, যেভাবে জানা যাবে

প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে। পরে তা শিক্ষার্থীদের জন্য প্রকাশ করা যাবে।

অনলাইনে ফল জানবেন যেভাবে

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন

এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন

এ জন্য eduboardresults.gov.bd, educationboardresults.gov.bd অথবা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখা যাবে।

এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে নির্ধারিত ফরম্যাটে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

আরও পড়ুন

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ গণশিক্ষা প্রতিমন্ত্রীর

এসএমএসের ফরম্যাট হলো: HSC স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস 2026।

উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ফলাফল শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদপত্রের কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করা যাবে না।

আরও পড়ুন

প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও বাড়তি বই নিষিদ্ধে নোটিশ

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষার জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৬৯৭টি। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।

গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এটিভি/ এইচকে 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০