• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৭:০৩ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল

৩১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫০:০২

এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সোয়া ৬ লাখের বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এবার গড় পাসের হার ৫২.১২ শতাংশ, অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই পাস করতে পারেননি।

আজ ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়। ফল প্রকাশের এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে সর্বমোট জিপিএ-৫ লাভ করেছেন ৪০ হাজার ৮৪ জন। অন্যদিকে, পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৬ লাখ ২৩ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন

আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন

শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারছেন। পাশাপাশি মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানার সুবিধা রাখা হয়েছে।

বোর্ডসমূহ জানিয়েছে, সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠান eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশের জন্য ওয়েবসাইটের 'Result' কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানার নম্বরটিতে এবার পরিবর্তন এনেছে শিক্ষা বোর্ড। পূর্ববর্তী বছরগুলোতে ১৬২২২ নম্বরে বার্তা পাঠিয়ে ফল জানা গেলেও ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০ (16140)-এ এসএমএস পাঠাতে হবে।

আরও পড়ুন

ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

এসএমএসের মাধ্যমে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে HSC <বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। উদাহরণস্বরূপ: HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং সেবার জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। আর ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। ফলে দেখা যাচ্ছে, এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে এদের মধ্যে বড় একটি অংশ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?

চলতি ২০২৬ সালের ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে সূচি অনুযায়ী ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করতে হয়, যা পরবর্তীতে সম্পন্ন করা হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:৪৬

এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১২:৪৯


এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫০:০২




নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৮:২৯