• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:০৭:০০ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?

৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১২:৪৯

এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২.১২ শতাংশ, যার মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ। উল্লেখ্য, গত বছর গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ।

৩১ অক্টোবর শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ, রাজশাহী বোর্ডে ৪৫.০৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮.০৪ শতাংশ, যশোর বোর্ডে ৪৪.৯২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২.০৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪.৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০.৯০ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫.৯৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ।

আরও পড়ুন

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ

অন্যদিকে, সাধারণ বোর্ডের বাইরে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ। এবারের পরীক্ষায় সারা দেশ মিলিয়ে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

চলতি বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন, যদিও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। গত ২ জুলাই শুরু হওয়া এই পরীক্ষার লিখিত অংশ ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করতে হয়, যা পরবর্তীতে সম্পন্ন করা হয়।

যেভাবে ফল জানা যাবে:

আরও পড়ুন

আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে [https://eduboardresults.gov.bd](https://eduboardresults.gov.bd) এবং [https://educationboardresults.gov.bd](https://educationboardresults.gov.bd) ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে হবে। এজন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফল ডাউনলোড করতে হবে। এছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য যেকোনো অপারেটরের নম্বর থেকে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে। এসএমএসের বিন্যাসটি হলো— HSC <বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। উদাহরণস্বরূপ: ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে ফল জানতে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি কোনো ফলাফল সরবরাহ করা হবে না। এছাড়া উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন

ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:২৭


কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:৫০



ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:৪৬